কোম্পানীগঞ্জে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ খোকনের ফুড প্যাকেজ বিরতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-১২ ১৯:০১:৫৪
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং  চরহাজারী ইউনিয়নে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও শহীদ আবদুল আজিজ রায়হান স্মৃতি ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি শেখ ফরিদ খোকনের পক্ষ থেকে রমজান উপলক্ষে  ফুড প্যাকেজ বিরতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে চরহাজারী ইউনিয়নের ৩ নং  ওয়ার্ডে শহীদ আবদুল আজিজ রায়হান স্মৃতি ইসলামী সমাজ কল্যান পরিষদের কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবক মাহবুল হকের সভাপতিত্বে ও চরহাজারী ৩ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নেয়াজুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফুড প্যাকেজ বিরতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন৷
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহাজাহান, বসুরহাট পৌরসভার সাবেক কমিশনার আবদুল মান্নান, চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন।
এসময় উপস্থিত ছিলেন শহীদ আবদুল আজিজ রায়হানের পিতা আবদুর রাজ্জাক, চরহাজারী ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবদুর সাত্তার শাহীন, সেক্রেটারী আসাদুল্লাহ গালিব প্রমূখ।