ফেরি পারাপারে মানুষের ভিড় ৫ কিশোরের মৃত্যু
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৫-১২ ০৫:৪৬:৪০
মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের ভিড়ে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরি বাংলাবাজারের উদ্দেশে রওনা হলে মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এর আগে, অন্য একটি ফেরি থেকে নামার পর পদপিষ্ট হয়ে এক কিশোরেরও মৃত্যু হয়। ওই কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।