চ্যানেল আই সেরাকন্ঠখ্যাত সময়ের উদীয়মান তারকা কণ্ঠশিল্পী শ্রাবনী সায়ন্তনী চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭ এর মধ্য দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলে তাঁর অসাধারণ কন্ঠ এবং গায়কি দিয়ে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন দেশ-বিদেশের অগণিত শ্রোতার মন।
১১ মার্চের কোনও এক শুভক্ষণে রংপুরের মুলাতলে বাবা মায়ের ঘর আলোকিত করে পৃথিবীর রূপ দেখেন শ্রাবনী সায়ন্তনী।
রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। প্রায় দেড় দশক ধরে সঙ্গীত চর্চা করছেন।
জাতীয় পর্যায়ে চ্যানেল আই সেরাকন্ঠ/২০১৭ এর রিয়েলিটি শোতে তিনি 'দিনে দিনে' শিরোনামের একটা লোকসঙ্গীত গেয়ে সবার মনে জায়গা করে নেন। সেই থেকে শ্রাবণীর সঙ্গীতে সাফল্যের সঙ্গে পথচলার শুরু।
নিজের গাওয়া অনেকগুলো মৌলিক গান, মিউজিক ভিডিও, প্লেব্যাকের কল্যাণে তিনি এখন তরুণ প্রজন্মের আলোচিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত।
শ্রাবনী সায়ন্তনীর গাওয়া উল্লেখযোগ্য গান হলো - বৈশাখ এলোরে, সোনা বন্ধু, ফুলের বুকে, চান্দের আলো, সাগরের জল পাহাড়ের সুরসহ বেশকিছু গান।
প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক অজয় মিত্রের গানে কন্ঠদান করে নিজেকে সমৃদ্ধ করেছেন শ্রাবনী।
একের পর এক প্রকাশিত হয়ে চলেছে শ্রাবনীর একক এলবাম।
শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সায়ন্তনী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে হিন্দুস্তানি ক্লাসিকালে উচ্চতর শিক্ষা নিয়ে এসেছেন।
তাঁর সামনের দিনগুলো হোক আরও সুন্দর আরও মসৃণ।
আজকের এই বিশেষ দিনটিতে রংপুর কন্যার জন্য রইল শুভ কামনা ।