স্ত্রী সোফি গ্রেগোয়া সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০৩ ০০:২৬:০১
image

স্ত্রী সোফি গ্রেগোয়া সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার দোসরা আগস্ট এ ঘোষণার তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 
সংবাদমাধ্যম জানায়, তারা বিচ্ছেদ সংক্রান্ত একটি আইনি চুক্তিতে সই করেছেন। জাস্টিন-সোফি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি যৌথ বিবৃতিতে জানান, এ সিদ্ধান্তটি নেওয়ার আগে তাদের মধ্যে অনেকভাবেই আলোচনা হয়েছিল। 
তারা জানান, আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাসহ একটি ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ থাকব। তবে সন্তানদের মঙ্গলের জন্য বিচ্ছেদের বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে বিয়ে করেন জাস্টিন ও সোফি। বিশ্বখ্যাত এ দম্পতির মধ্যে প্রথম পরিচয় ঘটেছিল শৈশবে। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। জাস্টিন ট্রুডো হচ্ছেন ক্যানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।