চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চারশত নব্বই গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় জাকির আলী(৪৪) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ওই ব্যাক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার(১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত জাকির চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আফসার আলী লুটুর ছেলে (বর্তমান শিবগঞ্জের কানসাট মিলিক বাগানবাড়ি গ্রাম)।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০২৩ সালের ১৩ ফেব্রæয়ারী কানসাট মিলিক মোড় এলাকায় র্যাবের অভিযানে ৪৯০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন জাকির। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রæয়ারী শিবগঞ্জ থানায় জাকির আলীকে একমাত্র আসামী করে মামলা করেন র্যাব-৫ রাজশাহী’র সদর কোম্পানীর তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। ২০২৩ সালের ২৮ ফেব্রæয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জাকির আলীকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গবার জাকির আলীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নূর-ই-আলম সিদ্দিকী আসাদ।