দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের আয়োজনে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে সোমবার দাগনভূঞা ট্রাস্ট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ট্রেড ইউনিয়নের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও দাগনভূঞা পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলার সহসাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন প্রমুখ।অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী ও দোকান কর্মচারী অংশগ্রহণ করে।
শেষে দোয়া পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম।