ইউরি গ্যাগারিন একজন সোভিয়েত বৈমানিক এবং নভোচারী।
তার পুরো নাম ইউরি আলেকশেভিচ গ্যাগারিন। জন্ম ৯ মার্চ ১৯৩৪ সালে।
তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন। তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।
এর ফলে গ্যাগারিন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন, এবং মাত্র ২৭ বছর বয়সেই সোভিয়েত ইউনিয়নের নায়কে পরিণত হন। অর্জন করেন দেশে বিদেশে বহু পুরস্কার ও পদক।
ভস্টক ১ তার একমাত্র মহাকাশ যাত্রা হলেও, তিনি সুয়োজ ১ মিশনের ব্যাক আপ হিসেবে সহায়ক ভূমিকা পালন করেন যা একটি ধ্বংসাত্মক বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়েছিল।
গ্যাগারিন পরবর্তীতে মস্কোর বাইরে অবস্থিত মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি ট্রেনিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন, পরে যা তার নিজের নামানুসারে নামকরণ করা হয়।
ইউরি গ্যাগারিন ২৭ মার্চ ১৯৬৮ সালে একটি মিগ-১৫ ইউটিআই প্রশিক্ষণ বিমান চালনার সময় দুর্ঘটনায় নিহত হন।
তথ্যসূত্র: 'শিক্ষাবার্তা'