গোমস্তাপুরে ৯ বছরের শিশুকে অশ্লিল ছবি দেখানোর পর যৌন পীড়নের অভিযোগে এক ব্যাক্তি আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-০৮ ২৩:৪৯:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়  ৯ বছরের একটি মেয়ে শিশুকে মোবাইল ফোনে অশ্লিল ছবি দেখানোর পর যৌন পীড়নের অভিযোগে বাইরুল ইসলাম(৫০) নামে এক ব্যাক্তিকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বাইরুল বাঙ্গাবাড়ি ইউনিযনের ১ নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামের কয়েস উদ্দিনের ছেলে। বাইরুল বিকৃত মানসিকতা সম্পন্ন  বলে পুলিশের প্রাথমিক ধারণা।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার( ৮মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাড়িপাতা গ্রামে বাড়ির পাশের গলি রাস্তায় তৃতীয় শ্রেনীতে পড়া ওই মেয়েটিকে  মোবাইল ফোনে অশ্লিল ছবি দেখায় বাইরুল। পরে তার গোপনাঙ্গ স্পর্শ করে যৌন পীড়ন করে।
এদিকে ঘটনাটি স্থানীয় এক ব্যাক্তি দেখতে পেয়ে নিজের মোবাইল ফোনে ভিডিও করে।  পরে ঘটনাটি জানতে পেরে দুপুর আড়াইটার দিকে দাড়িপাতা গ্রামের লোকজন বাইরুলকে কৌশলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। তাকে চুনকালি মাখিয়ে গ্রাম ঘোরানোর পর ইউপি কার্যালয়ে আটক করে রাখা হয়। এদিকে চুনকালি মাখিয়ে বাইরুলকে গ্রাম ঘোরানোর  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে বাইরুলকে  গোমস্তাপুর থানায় নিয়ে আসে।
ইউপি সদস্য এনামুল হক বলেন,দাড়িপাতা ও সন্তোষপুর গ্রাম পাশাপাশি অবস্থিত। বাইরুলের দাড়িপাতা গ্রামে জমি আছে। সে পেশায় কৃষক। সংশ্লিস্ট  গ্রাম পুলিশ জাহাঙ্গীর  আলম বলেন, মেয়েটি ঘটনার বর্ণনা দিয়েছে। তাকে নোংরা ছবি দেখানো ও গোপনাঙ্গে হাত দেবার কথা জানিয়েছে। এছাড়া স্থানীয় নারীরা অভিযোগ করেছেন,বাইরুলের স্বভাব চরিত্র ভাল নয়। মেয়েটির বাড়ির অদুরেই তার জমি রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচাজৃ (ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় যৌন পীড়নের অভিযোগে ওই শিশুর দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্য়াতণ দমন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।