ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
আল-হেরা আদর্শ মাদ্রাসার উদ্যোগে শনিবার বিকালে মাদ্রাসা চত্বরে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। মাওঃ আঃ গফুরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মুফতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ নেছারউদ্দিন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ইউপি সদস্য শামীম সরদার, শ্রমিক নেতা আঃ মজিদ, নূও ইসলাম গাজী, প্রভাষক খায়রুল ইসলাম প্রমুখ। অনুরুপ তাফসিরুল কোরআন ফাহাদিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শনিবার বিকালে এক দোয়া ও ইফতার মাহফিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওঃ জুবায়ের হোসেন ফাহাদেও পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাও ঃমাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সাংবাদিক শামসুল আলম খোকন, মোঃমিজানুর রহমান, ইঞ্চিনিয়ার সাব্বির আহমেদ, আশরাফুল ইসলাম রাজু প্রমুখ।