খুলনার আদালত প্রাঙ্গনে ব্যবসায়ীর উপর প্রাক্তন স্ত্রীর হামলা প্রাননাশের হুমকি মামলা দায়ের

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-০৮ ০০:০৮:৫৪
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার আদালত প্রাঙ্গনে আদালতের কার্য চলাকালিন এক ব্যবসায়ির উপর হামলা চালিয়েছে তার তালাকপ্রাপ্ত স্ত্রী । গত ২ মার্চ রবিবার দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে। বিষয়ে ভুক্তভোগি ব্যবসায়ি আদালতে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ২৯৩/২৫ তারিখ ৫/৩/২০২৫। এছাড়া আড়ংঘাটা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ব্যবসায়ি ইব্রাহিম গাজী। ভুক্তভোগি  ইব্রাহিম গাজী বলেন পরিকল্পিতভাবে আমাকে  হত্যার উদ্দেশ্যে হামলা করে আমার তালাক প্রাপ্ত  স্ত্রী। এ সময় আমি  আত্মচিৎকার করে আদালত প্রাঙ্গণের মধ্য দৌড়াতে থাকি স্থানিয়রা আমাকে উদ্ধার করে আমার তালাকপ্রাপ্ত স্ত্রী সাথী আক্তার মিতা চিন্থিত কিছু সন্ত্রাসী নিয়ে  আমাকে  ধাওয়া করে। ইব্রাহিম গাজী বলেন  আইনজীবী ও কাজির মাধ্যমে গত ১৭ ফেব্রুয়ারী  কোর্ট এর মাধ্যমে কাবিন এবং খোরপোষ সহ যাবতীয় দেনাপাওনা পরিশোধ করে  আমি মিতাকে তালাক প্রদান করি। বিষয়টি সাথী আক্তার মিতা জানার পর আক্রমণাত্মক মনোভাব নিয়ে তার বাহিনী নিয়ে আমাকে শারীরিক মানসিক সামাজিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সহ হত্যার উদ্দেশ্যে এ  ঘটনা ঘটায়।পরে আদালত চত্বরে অনেক লোক জড়ো হওয়ায়  সাথী আক্তার আমাকে  হত্যার হুমকি দিয়ে আদালত চত্বর ত্যাগ করে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন আদালত প্রাঙ্গনে এক ব্যবসায়ির উপর হামলা হয়েছে এমন ঘটনায় ভুক্তভোগি থানায় অভিযোগ দায়ের করেছেন, বিষযটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে।