গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডেভিল হান্টে গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-০৭ ১৫:২৩:৫২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি   কাউসার আহমেদ সাগরকে (২৮) চলমান ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুর দেড়টার দিকে গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিতরণকালে তাকে গ্রেপ্তার করে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল।  কাউসারের টিসিবি ডিলারশীপ রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, শুক্রবার(৭ মার্চ) দুপুরে তাকে গত জানুয়ারী মাসে গোমস্তাপুর থানায় দায়ের একটি বিস্ফোরক মামলায়  গ্রেপ্তার দেখিয়ে আদালতে  পাঠানো হয়েছে।