চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি ওষুধ কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ার পর ইটবোঝাই ট্রাক্টর ট্রলির নীচে চাপা পড়ে মাসুদ রানা (২৯) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। মাসুদ শিবগঞ্জের মনাকষা ইউনিযনের ৪ নং ওয়ার্ডের রানীনগর গ্রামের মৃত আইনাল হকের ছেলে ও ট্রাষ্ট ্ইসলামী লইফ ইন্সুরেন্স কোম্পানীর মনাকষা ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।
পুলিশ, সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার(৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে মোটরসাইকেলযোগে মনাকষা ফেরার পথে মনাকষা বনকুল মোড়ে আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানীর গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন মাসুদ। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ইটবোঝাই ট্রাক্টর ট্রলির নীচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলে আহত মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে নেবার পূর্বেই তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন,এ ঘটনাায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।