অ র্চ না মা লা কা র

  • গন্তব্য
  • ২০২৫-০৩-০৫ ০১:৪২:২৯
image

কত বন্ধুর পথ পেরিয়ে এসেছি তোমাদের কাছে, 
বন্ধ আজি সকল দুয়ার যাতনা ধরণী মাঝে।
কলম আমার শানিত তাই কবিতা প্রাণেরই সাথি,
দুঃখের দিনে কাব্যকথায় কাটে অশ্রুসিক্ত রাতি।

নীরবে শুনি কটুক্তি --- করিনি প্রত্যুত্তর তার,
জীবন খাতায় আঁকি কতশত জীবনের হাহাকার। 
অব্যক্ত যন্ত্রণা সয়ে সমৃদ্ধ ডায়েরির পাতা,
নিত্য জোগায় উৎসাহ সে যে স্নেহময়ী মাতা।

কলহ বিদ্রোহ দেয় না জীবনে কখনো সুখ, 
হিংসা-দ্বেষ পরশ্রীকাতরতা বাড়ায় শুধু দুখ।
বহু পথ পাড়ি দিয়ে আজ পৌঁছেছি মোহনায়, 
নেই আর ভয় হারিয়ে যাবার এ আলোর জোছনায়।