বিএনপি নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়-তথ্যমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৮-০১ ২৩:৩৫:৫২
image

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন,কানাডার একটি আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অ্যাখায়িত করা হয়েছে। এ নিয়ে পাঁচবার দেশটির আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে কলে জানান তিনি। 
মঙ্গলবার (পহেলা আগস্ট) রংপুরে বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্র পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। এসময় তিনি বলেন, কানাডার আদালত বলেছে বিএনপি নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়। তারা সহিংসতা করে তাই তাদের দলের কোন সদস্যকে কানাডা আশ্রয় দেবে না। এজন্যে বিএনপির লজ্জা থাকা উচিত বলেও মনে করেন তথ্যমন্ত্রী।