ম হা দে ব ন স্ক র

  • গতকাল
  • ২০২৫-০৩-০২ ১৪:২৯:০২
image

কাল ছিল একা। কথা হয়েছিল একা। 
বলেছিল, এতদিন তাহলে বলোনি কেন কথা? 
যে কথা বলোনি এতদিন, সেই কথা বলো আজ
যা কিছু কল্পনা জাত, সব, সব কথা। 
সম্মুখে সাক্ষাতে এই আমি, বসে আছি আজ একা। 
 খুব নিরিবিলি এই সন্ধ্যা, সব খুব মনোরম। 
আস্তিন গুটিয়ে দূরে দূরে, মেঘও প্রেমিক আজ। 
হিসাববিহীন কথা, শুধু কথা, তোমাতে আমাতে।