ডেঙ্গু

  • ফেরদৌসী খানম রীনা
  • ২০২৩-০৮-০১ ১৩:৪১:৪৪
image

ডেঙ্গু জ্বরে আতঙ্ক আজ
সমগ্র দেশ,
জ্বরের ভয়ে সবার এখন
ভাবনার নেই শেষ।

বাড়ি-ঘরের চারপাশ রাখতে
হবে পরিষ্কার,
সাথে সাথে মশা নিধন
ঔষধ ছিটানো দরকার।

থাকতে হবে সদা সতর্ক
দিনে কিবা রাতে, 
এডিস মশার আক্রমন থেকে
বাচঁতে পারি যাতে।

সবার মূলে এডিস মশা
কামড় দিলে তাই,
আক্রান্ত হবে জ্বরে
রক্ষা যে আর নাই।

এডিস মশার আক্রমনে
যদি আসে জ্বর,
নিতে হবে চিকিৎসা 
পাব নাতো ডর।

সুচিকিৎসা পেলে তবে
ডেঙ্গু জ্বর পালাবে,
রক্ষা পাবে আক্রান্ত ব্যক্তি
মরণ থেকে বাঁচবে।

হে আল্লাহ রহমত করো
দয়া করো তুমি,
ডেঙ্গু থেকে বাঁচাও
আমাদের মাতৃভুমি।