কাঁচা ঝাল ২০২৩

  • শাহনেওয়াজ মিঠু
  • ২০২৩-০৮-০১ ১৩:১১:৫৩
image

মা গো মা, কাঁচা ঝালের এ কীই দাম হোলো!
পিয়েজ, রসুনি যা কত্তিছিলো
তা নাই সইয়ে গিয়েচে
একোন বিনে মিশেলি ঝালের তরকারী কেমনি খাবোনে

মা গো মা, আমার সুয়ামী কোলো
জিনিসির দাম যে বাড়া বাইড়েচে
বাজারে যেন আগুন লাইগেচে
ঝালের গায় আরু দশগুণ জিলকেচ্চে
পাইনসে তরকারী খাওয়ার কতা মনে হলি
মনে হচ্চে জানডা হাচোড়-পাচড় কোইরে মইলো।

হারে ও শামেলা বু, 
কদিনি! কাঁচা ঝালের দাম শুনলিই গাল পুড়ে যাচ্চে ক্যা?
জানিস! ইরি মদ্দিন
আমার ওই লোকটার কতার ঝালে
ঠ্যাকে যেন সে পর মানষির সাত কতা কচ্চে
কী কাল যে হোলো'লো বু!

এদ্যা শোন, কষ্ট কোল্লি কেষ্ট মেলে
জলমদার মিনষেডার কইলাম, খাইনটেক ঝাল নাগাও
কুনুদিন কী শোনে আমার কতা
থাইকে থাইকে মনে হয় উর কোইলজের মদি ঝাল ডোইলে দিই
তালিপারে আমার জানডা জুড়োয়।

মা গো মা, 
কাঁচা ঝালের এ কী-ই-ই দাম!!
দাম বাড়বি বাড়
তাই বোইলে একেবার সাতশো টাকা কেজি!!