১ সপ্তাহ ধরে নিখোজ যুবকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ ভৈরব নদী থেকে উদ্ধার

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২৭ ২৩:২১:০৬
image

 ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ নগরীর খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাটে বৃহস্পতিবার বিকাল ৩ টায় বস্তাবন্দী লাশ পাওয়া গেছে । স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে  খানজাহান আলী থানা পুলিশ ও নৌ পুলিশ এর যৌথ উদ্যোগ বস্তাবন্দী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করে। খালিশপুর গোয়ালখালি এলাকার বাসিন্দা আসিফ মাহমুদ জানান, বস্তাবন্দি লাশটি তার মামাতো ভাই নাম তাসকির (২৩) গ্রামের বাড়ি নড়াইল লোহাগাড়ার নৌখোলা ঝাউডাঙ্গা গ্রামে পিতার নাম মোঃ মুরাদ। গত ২১ ফেব্রæয়ারি ঢাকা থেকে খুলনায় আসে প্রেমিকা সীমার সাথে দেখা করতে ।  তাসকির ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতো । এর আগে তার স্বজনরা তাসকির নিখোজ হয়েছে বলে খালিশপুর থানায় সাধারন ডায়েরী করে।