১০২ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০২-২৭ ০০:২৪:৩৫
image

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে  ১০২ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। 
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন। পদোন্নতি যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।