ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার শিরোমনি শিল্পঅঞ্চলের শ্যামগজ্ঞ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ও সদস্যরা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সমাপ্ত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আজ বেলা ১২ টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খুলনা জেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম , নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুল খান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক জরুরী বৈঠক করেন। বেঠকে ভোটের দিন ভোটের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপুর্ন করার লক্ষ্যে ভোটার প্রার্থী সহ সকলের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এবারের নির্বাচনে সভাপতি পদে মোঃ হাসান শেখ ও আমিরুল শেখ। সহ সভাপতি পদে মোঃ মাসুদ রানা ও তালেব মোড়ল। সাধারন সম্পাদক পদে মিলন সরদার ও আব্দুল আলী। সহ সাধারন সম্পাদক পদে আবুল কালাম ও রুহল শেখ। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলী হোসেন ও মোঃ আলী সরদার। প্রচার সম্পাদক পদে মোস্তাইন শেখ ও মোঃ আরিফ গাজী। কোষাধক্ষ পদে মোঃ মিয়ারাজ হোসেন ও শেখ ফজলুর রহমান প্রতিদ্বন্দীতা করছেন।