বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার কর্মী সম্মেলন

  • এম আর অভি,
  • ২০২৫-০২-২৬ ১৬:২৮:২৩
image

বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযাম হোসাইন হেলাল, বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবার, বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফকরুদ্দীন খান দায়ী, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ডা. সুলতান আহমেদ প্রমূখ।