মৌ সু মী মু খা র্জী পা ল

  • বিষাদ রঙের ফাগুন
  • ২০২৫-০২-২৬ ১৬:১৩:৩৪
image

আজ ফাগুনের 
প্রেম যে বড়ই ফিকে,
বাতাসে বইছে 
পলাশ রঙের দ্বেষ।
মনের গহীনে 
দোল এসে গেছে, তবু
আকাশের গায়ে
আবীরের নেই লেশ।
মানুষের গায়ে 
হিংসার রঙ মাখা  
হিন্দোলে লাল 
কৃষ্ণচূড়ার শাখা ।
তুমি আমি তবু 
সারাদিন কথা বুনে
প্রেম খুঁজে ফিরি
বিষাদ গাছের মনে
যদি একটিও
রক্তিম কুঁড়ি পাই 
বসন্ত এসো 
তোমাকেই দিয়ে যাই