না রা য় ণ মু খো পা ধ্যা য়

  • ঈশ্বরের প্রতি
  • ২০২৫-০২-২৬ ০০:৪৫:৫২
image

আমি বললামঃ আপনার চেয়েও আমি পূর্ণ!
এই দেখুন- আমার অহংকার 
এই দেখুন- আমার বিষাদ, আমার বোধ,জ্ঞান।
আপনার মতো,নিরহংকার, আনন্দময়,অকপট, 
যেন  চিরপাখি আমি নই।

কাল থেকে কালে আমার যাত্রা নেই।

আমার পুত্রের সুখ আমার চাঁদ
সীমাবদ্ধ দুঃখ আমার নদী

আমার বিশুদ্ধ একটি মৃত্যু আছে
 যা আপনার নেই।