চাঁপাইনবাবগঞ্জে ৯০ শতাংশ আমগাছে ফুটেছে মুকুল, চলছে পরিচর্যা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-২৫ ২২:১৩:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমের নতুন মৌসুম। বাগান ও গাছ পরিচর্যা চলছে জোরেশোরে।  জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার(২৫ ফেব্রæয়ারী) পর্যন্ত জেলার পাঁচ উপজেলার ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমির ৮১ লক্ষ ৪৫ হাজার ৪০টি আমগাছের  ৯০ শতাংশে  মুকুল এসেছে। প্রাথমিকভাবে এই হিসাব চলতি মৌসুমের জন্য চূড়ান্ত। চলতি মৌসুমের আবহাওয়া শুরু থেকেই যথেষ্ট অনুকুল বলছেন সংশ্লিষ্ট সকলেই।  মৌসুমে শীতের তীব্রতা কম থাকায় মুকুল এসেছে আগাম ও সময়মত। ফলে ফেব্রæয়ারীর পর আর কোন মুকুল আসার সম্ভাবনা নেই। তবে  দেরিতে আসা (স্থানীয় ভাষায় নামলা) কিছু মুকুল বড় হবে। চলতি মৌসুমের ডিসেম্বরে জেলার  সর্বনি¤œ গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস হলেও জানয়ারীতে তা বেড়ে যায় বলে জানিয়েছে কৃষি বিভাগ।
তারা আরও জানায়, চলতি বছর হেক্টর প্রতি ১০.৩ মে.টন হিসেবে ৩ লক্ষ ৮৬ হাজার ২৯০ টন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারিত হয়েছে। গত মৌসুমে উৎপাদনের লক্ষমাত্রা ছিল সাড়ে ৩ লক্ষ টন ও উৎপাদন হয় ৩ লক্ষ ৪৮ হাজার ২৭৮ টন। গত মৌসুমে ৭৩ থেকে ৭৫ শতাংশ গাছে মুকুল  এসেছিল। গত বছর ১৩৩ টন আম রপ্তানী হয়েছে ইউরোপ ও মধ্যপ্রচ্যে। এবার সে পরিমাণ বাড়বে বলে আশাবাদী  কৃষি বিভাগ ও ব্যবসায়ীরা।
এদিকে গত রোববার (২৩ ফেব্রæয়ারী) জেলায়  বৃষ্টি হয়। জেলায় আবহাওয়া অফিস না থাকায় বৃষ্টিপাতের পূর্ণাঙ্গ  তথ্য পাওয়া যায় নি। তবে কৃষি বিভাগ জেলায় গড়ে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে। সর্বাধিক বৃষ্টি হয় ভোলাহাট উপজেলায়। ১০ মি.মি।  এছাড়া জেলার অন্য কোথাও ১ থেকে ২ মি.মি এর বেশি বৃষ্টি হয় নি।  এখন বিভিন্ন গাছে মুকুল বিভিন্ন অবস্থায়  রয়েছে।  গুটিও হয়েছে কিছু মুকুলে। অনেক কৃষক বৃষ্টিতে প্রস্ফুটিত মুকলের ক্ষতির ভয় করছেন। কৃষি বিভাগও এই শংকার সাথে একমত। তবে তারা বলছে, সকালে বৃষ্টির পর রোদ ওঠে। যা ক্ষতি কমাতে সাহায্য করেছে।  এছাড়া বৃষ্টি হয়েছে বিচ্ছিন্নভাবে।  কিছু এলাকায় ছিটেফোটা বৃষ্টি হয়েছে। তবে   অনেক কৃষক বলছেন, আমের জন্য ফাল্গুনের পানি আগুন। যত কমই হোক,তা ফুল নষ্ট করে। ফাল্গুনের পানিতে ক্ষতি ছাড়া  কখনও  লাভ হয় না।
এদিকে পেশাদার বাগানিরা বৃষ্টির পরপরই মুকুল রক্ষায় মূলত: ছত্রাকনাশক (ফাংগিসাইড) স্প্রে শুরু করেছেন। সাথে ব্যবহার করছেন আমের ‘মহাশত্রæ’ বলে বিবেচিত হপার পোকা (স্থানীয় ভাষাায় ‘মহা’) দমনে কীটনাশক (ইনসেক্টিসাইড)। মাকড়নাশকও দেয়া হচ্ছে। জেলা কৃষিবিদ ইনিষ্টিটিউট সাধারণ সম্পাদক আবদুল্লাহ সোহেল বলেন, জেলার বাগানিরা  সাধারণত প্রতি মৌসুমে প্রথমে পাতায়,এরপর মুকুল বড় হয়ে প্রস্ফুটিত হবার ঠিক আগে দ্বিতীয়বার ও  গুটি ধরার পর মার্বেলাকৃতি হলে তৃতীয়বার   প্রায়োজনীয় বালাইনাশক (পেষ্টিসাইড) ব্যবহার করেন।এছাড়া পরিস্থিতি,আবহাওয়া,রোগ বা পোকামাকড়ের আক্রমন অনুযায়ী স্প্রে করা হয়। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্রের (সাবেক আম গবেষণা কেন্দ্র) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(সিএসও) ড.মোখলেসুর রহমান বলেন, চলতি বছর আম উৎপাদনের ‘অন ইয়ার’ (আম উৎপাদনের ক্ষেত্রে  ধারবাহিকভাবে একবছর অন ও পরের বছর অফ ইয়ার ধরা হয়)। পরিস্থিতি ভাল। এখন গাছের গোড়ায় সেচ বা পািন দেয়া জরুরী।রপ্তানীর ব্যাপারে এই  কৃষি বিজ্ঞানী বলেন,আম প্রক্রিয়াাত করে সারাবছর রপ্তানী করতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক (ডিডি) ড.পলাশ সরকার বলেন, সবচেয়ে আশার কথা,চাঁপাইনবাবগঞ্জের চাষী ও বাগানীরা এখন সচেতন ও দক্ষ। তারা বাগান ব্যবস্থাপনা বোঝে। তবে এবার ফাল্গুন মাসে আর বৃষ্টি না হলেই ভাল। এ মৌসুমে যথেষ্ট উৎপাদন সম্ভাবনা রয়েছে। মূলত: শিবগঞ্জ অঞ্চলের পুরাতন গাছ কাটায় গত বছরের তুলনায় এবার ১০০ হেক্টও বাগান কমে গেছে। তবে তা উৎপাদনে প্রভাব ফেলবে না। কৃষকরা এখন ঘন ছোট গাছের (আলট্রা হাই ডেনসিটি) বাগানের দিকে ঝুঁকছেন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েসন সাধারণ সম্পাদক ও বাগানী মুনজের মানিক বলেন, ফজলি,ক্ষীরসা,আশ্বিনা ও ল্যাংড়া,জেলার এই চারজাতের আমের  ভৌগলিক নির্দেশক (জিওগ্রাফিকাল ইনডিকেশন বা জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি রয়েছে। গোপালভোগ আমের জিআই স্বীকৃতির আবেদনের প্রক্রিয়া চলছে। আম শুধু জেলার কৃষিপণ্য নয়। সংস্কৃতির অবিচ্ছেদ্দ্য অংশ। চলতি বছর আম ফলন কৃষি বিভাগের হিসাবের চাইতে বেশি হবে বলে তিনি আশাবাদী। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন,জেলার লক্ষ মানুষ আম সংশ্লিষ্ট কর্মসংস্থানে জড়িত। চেম্বার আম উন্নয়ন ও  রপ্তানী বাড়াতে সরকারকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। চীন আম ও কাঁঠাল নিতে আগ্রহী। এবার চার লক্ষাধিক টন আম উৎপাদন হতে পারে জানিয়ে তিনি বলেন,আমের নায্য মূল্য  যাতে কৃষকরা পায় সে লক্ষ্যে কাজ করছে চেম্বার। এটি জরুরী। পেশাদার আমচাষী ও বাগান পরিচর্যাকারী  সদর উপজেলার রামকৃষ্টপুর গ্রামের মন্টু মিয়া(৬২) বলেন, এখনও ৯০ শতাংশ গাছে পুরোপুরি মুকুল আসে নি।  এখনও কিছু গাছে মুকুল আসছে। তবে এবার ফলন বাম্পার হবে বলে তিনি আশাবাদী।