আজ মঙ্গলবার,ভারতে মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
দেশটির মহারাষ্ট্র রাজ্যের থানেতে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, থানের সরলামবে গ্রামের কাছে একটি সেতু নির্মাণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতরা ছাড়াও ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উচু থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ, এনডিআরএফ এবং দমকল কর্মীরা উদ্ধার ও তল্লাশি কাজে নিয়োজিত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাকবলিত মেশিনটি হাইওয়ে এবং হাই-স্পিড রেল ব্রিজ নির্মাণ প্রকল্পে প্রিকাস্ট বক্স গার্ডার ইনস্টল করতে ব্যবহৃত হয়।