শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২৫ ২০:৪৯:২২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ শিরোমণি ম্যাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ  বিকাল ৪ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি মইনুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভিনের সার্বিক তত্ত¡াবধানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, বাংলাদেশ ইসলামী জেলা সেক্রেটার মুন্সি  মিজানুর রহমান, সহ সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খান জাহান আলী থানার বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান , হামকো ইন্ডাস্ট্রিজ এর পরিচালক কবির হোসেন  তালুকদার ও খান জাহান আলী থানার জামায়াতে আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। বক্তৃতা করেন শিক্ষক মোঃ শফিউল আজম খান, মোঃ সোহাগ হোসেন, মোহাম্মদ ফজলুর রহমান, ওয়াহিদ কামাল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিপ্লব মন্ডল, প্রাণ কিশোর চ্যাটার্জী, রুনা লায়লা, নার্গিস পারভীন, মাসুম বিল্লাহ, আমিনুর ইসলাম, পারভিন আক্তার, সোহানি আফরোজ, তানভীর রায়হান চৌধুরী সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ড. মোঃ কামরুজ্জামান।