চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী-৬,বিএনপি-জামায়াত-৫ এবং বিএনপি প্যানেল ২ পদে জয়ী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-২৪ ২২:৪২:২৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচন-২০২৫-এ  আওযামী লীগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ)  ছয়টি, বিএনপি-জামায়াত সমর্থিত মিশ্র সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল পাঁচটি এবং  শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা দু’টি পদে নির্বাচিত হয়েছেন।  এর মধ্যে  আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহ-সভাপতি,সহ-সভাপতি,অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী,সদস্যের দু’টি পদে বিজয়ী হয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত মিশ্র সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি,সহ-সাধারণ সম্পাদকের একটি পদে,গ্রন্থাগার সম্পাদক এবং কার্যনির্বাহী  সদস্যের  দু’টি পদে বিজযী হয়েছেন। এছাড়া এককভাবে  শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পদকের একটি পদে বিজয়ী হয়েছেন।
 নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত মিশ্র সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের  মহম্মদ ইসাহাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্টের মাহমুদুল ইসলাম কনক।
সোমবার(২৪ ফেব্রæয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন  ভোটগ্রহণ এবং এরপর গনণা শেষে রাত সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট তাহির জামিল চূড়ান্ত বেসরকারী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ২২৪ জন যাদেও ২০২ জন ভোট প্রদান করেন। এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩টি প্যানেলে এবং একজন স্বতন্ত্র সহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি মিসেস আনজুমান আরা,সহ-সভাপতি সোহরাব আলী(২),সহ-সাধারণ সম্পাদক পদে যথাক্রমে এম. আব্দুস সালাম ও ফরিদ আহম্মেদ জনি,অর্থ সম্পাদক তরিকুল ইসলাম আজিজী,গ্রন্থাগার সম্পাদক আবুল কালাম আযাদ  এবং সাংস্কৃতিক সম্পাদক তানভীর রহমান নীতু। কার্যনির্বাহী সদষ্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মেহেদী হাসান শাওন,সাবিনা ইয়াসমিন,জাহাঙ্গীর আলম ও  নাজমুস সাকিব।