রাসূল (সা:)'র কটুক্তিকারীদের শান্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

  • ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ :
  • ২০২৫-০২-২৪ ২০:১৬:১৭
image

আল্লাহ ও রাসূল (সা:) কে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবের দ্রুত গ্রেপ্তারপুর্বক শান্তি এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের সর্বোচ্চ শান্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই বিপ্লবের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদি মসজিদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। 
 বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সহযোদ্ধা আশরাফ আলী সোহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান রনি, মাহমুদুর হাসান নাদিম প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, আমাদের মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে দর্শকরা নির্ভয়ে তারা ধর্ষণ চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা সকল বিপ্লবীরা একত্রিত হয়েছি। সাবেক র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপ সহ সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।