পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দেখা হচ্ছে দু’দলের।
আগের দু’বারের মোকাবেলায় একবার করে জিতেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত ঐ ম্যাচে বাংলাদেশকে ১৬৭ রানের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দ্বিতীয়বারের মত ১৫ বছর পর দেখা হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। ২০১৭ সালে কার্ডিফের ঐ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে টাইগাররা।
প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনালে উঠলেও শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ।