স্বঘোষিত প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা ছালামত সিকদারসহ সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০২-২৩ ২১:৫৫:৫৭
image

মহেশখালী কক্সবাজার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ 
কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) রশিদের বিরুদ্ধে ইউপি সদস্যদের অবহিত না করে সচিব কতৃক স্বঘোষিত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহেশখালী উপজেলা যুবলীগ নেতা সালামত উল্লাহকে প্যানেল চেয়ারম্যান দেখিয়ে নির্বাচিত চেয়ারম্যান এর অনুপস্থিতিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারী (রবিবার) বিকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সোনালী ব্যাংক মহেশখালী শাখার  ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া অভিযোগ সূত্রে জানা যায় -
কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামাল দায়িত্বে থাকাকালীন সময়ে সরকারী নিয়ম নীতিমালা মোতাবেক ১২ জন ইউপি সদস্যাদের নিয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে ১.মোঃ সেকাব উদ্দিন, ২.  লাল জর বেগম, এবং একরাম মিয়া'কে প্যানেল চেয়ারম্যান এর দারিত্ব দেওয়া হয়। 
সেই থেকে চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল গ্রেপ্তারের পূর্ববর্তী সময় কাল পর্যন্ত  চেয়ারম্যান এর  অনুপস্থিতিতে  সরকারি-বেসরকারি, আইন শৃঙ্খলা নাগরিক সেবা সহ পরিষদের সকল কার্যক্রম প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সেকাব উদ্দিন পরিচালনা করতো। 
চেয়ারম্যান এর অনুপস্থিতিতে অদ্যকার পর্যন্ত প্যানেল চেয়ারম্যান মোঃ সেকাব উদ্দিন  নাগরিক সেবা সহ পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত ১১ ফেব্রুয়ারী ২০২৫ ইং অপারেশন ডেভিট কান্টে  কুতুবজোম ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামাল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়।
তারই সুবাদে পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) রশিদ,ইউপি সদস্যগণ দের অবগত না করে মহেশখালী উপজেলা যুবলীগের নেতা কুতুবজোম ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালামত উল্লাহ'কে প্যানেল চেয়ারম্যান দেখিয়ে পরিষদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 
গোপন সূত্রে ইউপি সদস্যগণ জনতে পারে যে,পরিষদ সচিব রশিদের স্বঘোষিত প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা সালামত উল্লাহ ও সচিবের যোগসাজসে পরিষদের বিভিন্ন ধরনের অর্থ আত্মসাৎ করিয়া ভাগ বাটোয়ারা করার চুক্তিতে বিভিন্ন অনিয়মের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 
মহেশখালী উপজেলা যুবলীগ নেতা কুতুবজোম ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালামত উল্লাহ'কে ইতিপূর্বে  বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারক ৪৬ ००,००००.०২०,০৪,০৪৪,২৪,৩৬৩ তারিখ- ২২/০২/২০২৪ ইং মূলে বহিষ্কারের  আদেশ প্রদান করা হয়। যাহা অদ্যকার পর্যন্ত বহাল রহিয়াছে।
ইউপি সদস্যদের প্রতিয়মান হয় যে পরিষদ সচিব (প্রশাসনিক কর্মকর্তা) রশিদ  নিজেকে প্রভাবশালী এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ভাবিয়া এহেন অন্যায় এবং জঘন্য কাজ করিয়াছেন।
উক্ত বিষয়'কে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করিতেছে। ফলে যে কোন সময় কুতুবজোম এলাকায় মারাত্মত ধরণের সংঘর্ষ হওয়ায় সমূহ সম্ভাবনা আছে।
সচিব ও সচিব কতৃত স্বঘোষিত প্যানেল চেয়ারম্যান এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য ইউপি সদস্য গণ মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারে বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনালী ব্যাংক মহেশখালী শাখার ব্যবস্থাপক বরাবর 
দেওয়া অভিযোগ সূত্রে জানা যায় - চেয়ারম্যান এর অনুপস্থিতিতে নতুন করে  সরকারী আদেশ ছাড়া  কুতুবজম ইউনিয়ন পরিষদের নামী ৩ টি একাউন্ট এর  নমুনা স্বাক্ষর পরিবর্তন না করা এবং লেনদেন বন্ধ করার দাবী জানান ইউপি সদস্যগণ।
মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  বরাবর দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়-
 কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর অনুপস্থিতিতে কুতুবজোম ইউনিয়ন পরিষদের নামে সরকারী-বেসরকারী  বরাদ্দ দেওয়ার সময়  সরকারী নিয়ম অনুসারে বরাদ্দ দেওয়ার দাবি জানান ইউপি সদস্য গণ। 
স্থানীয় সূত্রে জানা যায়- কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল অপারেশন ডেভিট কান্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে ইউপি সচিব রশিদ ও ইউপি সদস্যগণের মধ্যে সরকারী বরাদ্দ ও পরিষদের একাউন্টে থাকা টাকা ভাগবাটোয়ারা করার প্রতিযোগীতা চলছে। 
উক্ত বিষয়ে অভিযুক্ত ইউপি সচিব ও ইউপি সদস্য সালামত উল্লাহ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, সংযোগ না পাওয়ার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
 সংশ্লিষ্ট কতৃপক্ষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তঃ না নিলে কুতুবজোমে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভব রয়েছে।