চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল থেকে গ্রেপ্তার ৮ মহিলা চোরের বিরুদ্ধে মামলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-২৩ ১৬:১৭:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ের একটি আমবাগানে অনুষ্ঠিত ড. মিজানুর রহমান আজাহারীর তাফসিরুল কুরআন মাহফিলেরর মহিলা প্যান্ডেল থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি চেষ্টার অভিযোগে বোরখা পরিহিত ৮ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার(২২ ফেব্রæয়ারী) বিকালে মাহফিল চলাকালে এই ৮ মহিলাকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৫ জন হবিগঞ্জ,১ জন নরসিংদি,১ জন বি.বাড়িয়া ও ১ জন  ঢাকা,সাভারের বাসিন্দা । এরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য  বলে ধারনা করা হচ্ছে। এদের নিকট থেকে চুরিকৃত একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, ওই ৮ নারী চোরের বিরুদ্ধে  রবিবার(২৩ ফেব্রæয়ারী) মামলার পর দুপুরে তাদেও আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাহফিল থেকে মোবাইল ফোন চুরি ও হারনোর অভিযোগে ২০টি সাধারণ ডায়েরী (জিডি)  হয়েছে থানায়। মোবাইল চুরির ঘটনায় আরও  জিডি হবে বলেও জানান ওসি। তিনি বলেন, জিডি’র জন্য চুরি  বা হারানো মোবাইলের প্রয়োজনীয় কাগজপত্র আনার জন্য অভিযোগকারীদের বলা হয়েছে। কাগজ পেলেই  জিডি এন্ট্রি হবে।
উল্লেখ্য, গত শনিবার বিকালে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত মাহফিলে জেলা জামায়াত আমীর ও জাবলুন নূর ফাউন্ডেশন  চেয়ারম্যান আবু জার গিফারীর সভাপতিত্বে  বয়ান করেন ড. মিজানুর রহমান আজাহারী।