ক ম ল চ ক্র ব র্তী

  • জল চেয়ে কেউ ঘরে লুকিয়েছে
  • ২০২৫-০২-২৩ ১৩:৩৯:৩৯
image

জল চেয়ে কেউ ঘরে লুকিয়েছে
আমি বেশ জানি,গ্লাসের দুপাশে গুলি খুলে রাখা ফাঁকা পিস্তল
কখনও বকের ডানা ফেলে ছায়া 
দূরে লিচুবন

আসতে কি পার?
আসতে কি পার
বোতলের ছায়া গ্লাসের দুপাশে,
শালবন ভেবে ঘুমিয়ে পড়েছি
যতদূরে থাকি পাতাগুলি ফিকে
                       জড়িয়ে ধরেছে
কখনও বাইরে কাগজ পুড়ছে
শুধু শাদা টান,লুকোয়নি কেউ
আসতে কি পার?