চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৩২টি ভারতীয় স্মার্টফোন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-২৩ ১২:৩৪:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে  রবিবার(২৩ ফেব্রæয়ারী) সকাল পৌনে ৬টার দিকে চালানো অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গোপন তথ্যেও ভিত্তিতে বাবুপুর বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা স্মার্টফোন  জব্দ করে মনাকষা বিওপির একটি টহল দল।
রবিবার সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, জব্দ স্মার্টফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাকারবার প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক মনির-উজ-জামান।