সু-বিচার প্রতিষ্ঠায় রাস্ট্র কুরআনের আইন দ্বারা পরিচালিত হতে হবে-মিয়া গোলাম পরওয়ার

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২২ ২১:২৭:০৪
image

ফুলবাড়ীগেট   প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে দেশ বরেণ্য আলেম ওলামাদের নিয়ে ৩ দিনব্যাপি ৫১তম বার্ষিক তাফসিরুল কুরআন ও ছিদ্দিকীয়া আমিনিয়া ঈছালে সওয়াব মাহফিল গতকাল শুক্রবার অত্যান্ত সুশৃংখল ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মাহফিলের সমাপণী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন‘‘ রাস্ট্র কুরআনের আইন দ্বারা পরিচালিত হলে আমাদের সমাজ থেকে সকল ধরণের অন্যায়-অত্যাচার, ব্যভিচার নির্মূল হয়ে সুবিচার প্রতিষ্ঠিত হবে। মানুষের জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহতালার আইন মানতে হবে। আমাদেরকে পরিপুর্ন মুসলমান হতে হলে জীবনের সর্বক্ষেত্রে ইসলামী আইন মেনে চলতে হবে। তিনি বলেন, আল্লাহর আইনের মধ্যে রয়েছে মানবকল্যাণ, এখানে সকলের জন্য রয়েছে সুবিচার। সুবিচার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ইসলামী আইন তথা কুরআনের আইন দ্বারা পরিচালিত ইসলামী রাস্ট্র গঠন করতে হবে। ইসলামী রাস্ট্র গঠনে কুরআনে সকল নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কুরআনই হলো আধুনিক বিজ্ঞান সম্মত ভারসাম্য সমাজ ব্যবস্থার এক মহাগ্রস্থ। তিনি বলেন দেশের আলেম ওলামা,পীর মাশায়েক সকলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের যে সিন্ধান্ত গ্রহণ করেছে সেখানে সকলকে পাশে থাকার উদাত্ত আহবান জানান’’ ।
খুলনার খানজাহান আলী থানাধিন ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিণপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে ১৯,২০ ও ২১ ফেব্রæয়ারী তিন দিনব্যাপি ৫১তম বার্ষিক ঐতিহাসিক আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় অর্থাৎ সমাপনী দিনে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পীর সাহেব, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা রফিকুজ্জামান-শাহ। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা আইয়ান জুট মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ফেরদৌস হোসেন ভূঁইয়া। মাহফিলে আলোচনা পেশ করবেন ভারতের বশিরহাটের পীর  সাহেব আলহাজ্ব হযরত মাওঃ শরফুল আমীন,  ঢাকার মুক্তির জ্ঞান ফাউন্ডেশনের মহাপরিচালক আলহাজ্জ হযরত মাওলানা  মুফতী আব্দুস সামাদ আজাদ,  রাজশাহী বাইতুন নাজাত জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী হযরত মাওঃ মুস্তাক আহমাদ, গিলাতলা বাইতুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মুফতী আবুল বাশার জিহাদী, ভারত থেকে আগত বিশিষ্ট ইসলামী চিস্তাবিত হযরত মাওঃ জাহিদুল ইসলাম বৈদ্যর এবং দিঘলিয়ার লাখোহাটির বিশিষ্ট আলোচক হযরত মাওঃ মনিরুল ইসলাম গাজীপুরী । ঐতিহাসকি এই মাহফিলে সকলের দৃষ্টিকাড়ে রাজধানী দারুল কুরআন হিফজ মাদরাসার ছাত্র ও দারুল কুরআন সাংস্কৃতিক সংসদের সহযোগি সদস্য মোঃ সিয়াম আলীর ইসলামী সংগীত। তিন দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনে আগত মুসালিাø এবং ধর্মপ্রাণ মুসল্লি এবং সার্বিক সহযোগিতায় থাকা স্বেচ্ছাসেবক ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিয়ে বক্তৃব্য রাখেন ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে ৫১তম মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি  মোঃ একলাস উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,মসজিদ, সহ সভাপতি সাংবাদিক  সাইফুল্লাহ তারেক।