রো ক ন জ হু র

  • পর
  • ২০২৫-০২-২১ ২২:১৫:২৫
image

তোমাকে দেখার আগে তুমি ছিলে ভুলে
সঞ্চারিত ফুলে ফুলে কত ডাকে পাখি 
তখনো আলোক ছায়া প্রেমে মাখামাখি
সময়ের কাছে বন্ধি- ফিরে যাই মূলে।
কতভুলে কতকিছু হয়ে যায় খুন
সোনালি আলোয় মঠোঁপথে ফেলে আশা
বুঝিনি আবেগ কত প্রেম ভালোবাসা
তোমাকে দেখেই হৃদয়ে ধরেছে ঘুণ।
এসেই যদিও ফিরে যাও সুখ নীড়ে
পেলেনা আঘাত ফেলনা তো অশ্রুজল
বোপন করলে বীজ পাবে ফুল ফল
ভ্রোমরের গুঞ্জরণে যদি আসো ফিরে।
ভেবে নাও এই সেদিনের খেলাঘর
খেলার ছলেই যাকে করেছিলে পর।