অ র্চ না মা লা কা র

  • প্রাণের ভাষা বাংলা
  • ২০২৫-০২-২১ ২১:৫১:৫৪
image

দূর থেকে দেখি---
পাতা ঝরে আবার সবুজ কিশলয়ে ভরে গেছে গাছ
শীতের কুয়াশা কেটে গেছে আগুন ফাগুনে
কোকিলের কুহুতান বলে --- বসন্ত এসে গেছে। 

পলাশ বনে খেলা করে রক্তাক্ত বর্ণমালা 
সুখে-দুখে কথা বলি যে ভাষায়
সেই তো আমার প্রাণের ভাষা মাতৃভাষা বাংলা। 
যার পাতায় পাতায় লেখা কত নাম
রফিক, শফিক, বরকত জব্বার আর সালাম। 

যে ভাষাতে পাখি ডাকে, শিশু হাসে অকারণ,
বৃষ্টি ঝরে অঝোর ধারায়, 
যে ভাষায় একতারা হাতে বাউল গান গায়
কবিতাও লেখে কবি ছন্দে ছন্দে। 
ঘোমটা পরা কুলবধূ কলসি কাঁখে জলকে যায়। 

একুশ এলেই দেখি নগ্ন পায়ে প্রভাত ফেরি মৌন মিছিল, 
শহিদ মিনার ছেয়ে যায় ফুলে ফুলে
মহা ত্যাগের ইতিহাস জেনে যায় বিশ্ব নিখিল।