ডুমুরিয়ায় নিসচা'র শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া
  • ২০২৫-০২-২১ ১২:৩০:২৭
image

মহান শহীদ দিবস-২০২৫ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে  শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টায় ডুমুরিয়া মহাবিদ্যালয় শহীদ মিনারের জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ,আব্দুর রহমান বেপারী,এম এ জলিল প্রমূখ।