ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ ডাক বিভাগ পরিচালিত “ডিপ্লোমা ইন সফটওয়্যার এ্যাপ্লিকেশ” কোর্স

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২০ ১৬:৪৮:৩২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ 
বাংলাদেশ ডাক বিভাগ পরিচালিত ডিজিটাল ডাক সেন্টার এর উদ্যোগে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান  দুপুর ১২ টায় ডুমুরিয়া উপজেলা পোস্ট অফিসে অনুষ্ঠিত হয়।খুলনা দক্ষিণ উপ-বিভাগের  পোস্ট অফিস পরিদর্শক  এস এম তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন  খুলনা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মিরাজুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-ডুমুরিয়া,খুলনা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাক্তার মোঃ ফেরদৌস খান ,ডুমুরিয়া মহাবিদ্যালয় সহকারি অধ্যাপক ড, এস কে কামরুজ্জামান, খুলনা  সুপার (ফিল্ড) এজিএম শেখ রফিকুল ইসলাম , ডুমুরিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কাদের খান।  সাংবাদিক আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া উপজেলা ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তা এস এম মাজেদুল ইসলামের সঞ্চালনায় অতিথিবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে অত্যন্ত প্রাসঙ্গিক, প্রাণবন্ত, সময়োপযোগী এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান অতিথির  প্রশিক্ষণার্থীদের মাঝে সাটিফিকেট বিতরণ করেন। এ সময়ে ২৮০ জন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।