আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২০ ১৬:৪৪:৩৯
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ 
আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর উদ্ভোধন অনুষ্ঠান  সকালে অনুষ্ঠিত হয়। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়, আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,এজিএম প্রি-ক্যাডেট  স্কুল এর যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খানজাহান আলী থানা   বিএনপির   সভাপতি কাজী মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় ও এজিএম ক্যাডেট  স্কুল এর সভাপতি অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্বাস, ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও এজিএম ক্রিকেট স্কুলের সহ-সভাপতি আলহাজ্ব বেগ আব্দুর রাজ্জাক এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন ডাঃ শেখ তসলিম ইকবাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রুপসা শাখার ব্যবস্থাপক জুনায়েদ হাসান রুম্মান , আলহাজ্ব শরিফুল ইসলাম রাসু খান, আলতাব হোসেন টিক্কা । আগামি ২২ ফেব্রæয়ারি শনিবার সমাপনী দিনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি (খুলনা ৫)  অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।