গিলাতলায় ৩ দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-২০ ১৬:৩৮:৫২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ 
নগরীর খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে গাফফারফুড মোড়ে ৩ দিনব্যাপি ৫১ তম বার্ষিক তাফসিরুল কোরআন ও ছিদ্দিকীয়া আমিনিয়া ঈছালে সওয়াব মাহফিল আজ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই মাহফিলের সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা রফিকুজ্জামান-শাহ। মাহফিলের সমাপণী দিনে আজ  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল মাহফিলের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিরোমণি ওয়েভ জুট মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সরদার আল মাসুদ। মাহফিলে আলোচনা করেন বাংলাদেশ মজলিসুল মুফাসিরিন খুলনা বিভাগের সেক্রেটারী ও সদস্য, কেন্দ্রীয় কমিটি ঢাকার হযরত মাওঃ ইব্রাহিম খলিল মুজাহিদ, ঢাকা মিরপুর-২ মধ্য মনিপুর জামে মসজিদ খতিব হাফেজ হযরত মাওঃ মুফতী আবুল হাসান দোহারী, গিলাতলা শেখপাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ হযরত মাওঃ সালাউদ্দীন সালেহী (শাফি)
 সমাপনি দিনে বিশেষ অতিথি থাকবেন  ফুলতলা আইয়ান জুট মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ফেরদৌস হোসেন ভূঁইয়া। মাহফিলে আলোচনা পেশ করবেন, মুক্তির জ্ঞান ফাউন্ডেশন, ঢাকার মহাপরিচালক আলহাজ্জ হযরত মাওলানা মুফতী আব্দুস সামাদ আজাদ। গিলাতলা বাইতুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মুফতি আবুল বাশার জিহাদী, হযরত মাওঃ জাহিদুল ইসলাম বৈদ্যর, হযরত মাওঃ মনিরুল ইসলাম গাজীপুরী এবং রাজশাহী বাইতুন নাজাত জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী হযরত মাওঃ মুস্তাক আহমাদ। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ভারতের বশিরহাটের পীর  সাহেব আলহাজ্ব হযরত মাওঃ শরফুল আমীন।