না জ মু ল হ ক না দি ম

  • কবিতায় তুমি
  • ২০২৫-০২-২০ ০০:৩৩:৫৬
image

তোমার অঙ্গের ভাঁজে ভাঁজে ফুটে উঠেছে বসন্ত
বাসন্তী রূপের জোয়ারে মন হয়েছে আজ অশান্ত 
শিল্পীর রঙে ছবি তুমি- মোর নয়নে অপ্সরী 
অনুভবে রয়েছো তুমি- দিবাস্বপ্নে স্পর্শ করি!

বসে আছি আমি এক মুষ্টি বসন্ত নিয়ে 
নতুন আবিরে মন রাঙিয়ে-
সাজাবো তোমায় মনের মাধুরী মিশিয়ে, 
বাসন্তী রঙের শাড়ী পড়িয়ে,,

যৌবন পেরিয়ে চলে এসেছি অনেকটা পথ দূর
বসন্ত এলেই হৃদয়ে বাজে নব্য প্রেমের সুর
অমিত তৃষ্ণা আমার- তাই হয়েছি আমি অবাধ
নিষেধের বেড়াজাল ভেঙ্গে নেবো প্রেমের সাধ।

তোমায় নিয়ে সাজাই আমি অজস্র পুংক্তিমালা
নীরব ভালোবাসার অলিগলিতে- শুধু তোমারই পথচলা
অবুঝ স্বপ্নগুলো তোমায় ঘিরে- কল্পনাতেও তুমি
নীরব আবেগে রয়েছো তুমি- করে যাই শুধু পাগলামি। 

হৃদয়ের রজনীগন্ধা তুমি- তুমি নীল অপরাজিতা 
কতরাত জেগে জেগে গড়ে তুলি অপরূপ কবিতার দেহলতা
অরণ্যের রূপে তোমাকে খুঁজে পাই নীল সবুজের ঠিকানায় 
তুমি রয়েছো কবির লেখা কতশত কবিতায়।