কোম্পানীগঞ্জে আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌সের প্রস্তুতিমূলক সভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০২-১৯ ২২:১৪:৫২
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়া‌রী  আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌স উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তু‌তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তু‌তিমূলক সভায় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল আলম চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দীন,উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মইনুল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন,উপজেলা সহকারী প্রোগ্রামার তানিম রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মন্নান,উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা মো: তরিকুল হক প্রমূখ।