চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশীর মরদেহ ফেরৎ দিল ভারত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-১৯ ০০:০৫:৪২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন সীমান্তে ভারতের অভ্যন্তরে নিহত বাংলাদেশী যুবক বারিকুল ইসলামের (৩৫)  মরদেহ  বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। তিনি  শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের  ৯নং ওয়ার্ডের নামোজগন্নায়পুর স্কুলছাম গ্রামের সেতাবুল হকের ছেলে। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে  শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের জিরো পয়েন্ট  বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে (ক্যাজুয়াল মিটিং) বারিকুলের মরদেহ  শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে ভারতীয় পুলিশ।  শিবগঞ্জ পুলিশ মরদেহ বুঝে পেয়ে উপস্থিত বারিকুলের বাবা,মা,ছোটভাই সুমন,প্রতিবেশী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট  ইকবাল হোসেনের নিকট মরদেহ বুঝিয়ে দেয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা দাবি করেন, গত ৬ ফেব্রæয়ারী রাত ১১টা থেকে শুক্রবার (৭ ফেব্রæযারী) ভোররাতের মধ্যে কোন এক সময়  তিনি নিখোঁজ হন বলে দাবি করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। গত ৭ ফেব্রæয়ারী তাঁকে বিএসএফ আটক করে নির্যাতন  করে হত্যা করেছেন বলে অভিযোগও করেন তাঁরা। এর সপক্ষে তাঁরা বলেন, সীমান্তের ওপারে ভারতে থাকা  বারিকুলের স্বজনরা অনলাইনে ছবিসহ তথ্য পাঠিয়ে ঘটনাটি তাঁদের জানিয়েছেন।  স্থানীয়রা তখন দাবি করেন,বারিকুল কৃষক ছিলেন ও সীমান্তবর্তী জমিতে ভোররাতে কাজ করতে যাবার সময় আটক হন । অপর সূত্র দাবি করে, তিনি রাতে সীমান্তের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আটক হন।
তবে সংশ্লিস্ট ৫৩ বিজিবি তখন ঘটনাটি নিশ্চিত করে নি। পরে ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মনির-উজ-জামান বলেন, বিজিবি  তিন দিন পর এ ব্যাপারে পরিবারের অভিযোগ পেয়েছে। বারিকুলকে কৃষক দাবি করেছে পরিবার। অভিযোগ পেয়ে বিজিবি ঘটনার তদন্ত শুরু করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে  নিখোঁজের সন্ধান চেয়ে তথ্য ও ছবি দেয়া হয়েছে।
অধিনায়ক মনির  আরও বলেন, গত ১৫ ফেব্রæয়ারী বিএস্এফ একটি মরদেহ পাবার কথা স্বীকার করে। তরব মৃত্যুর কারণ জানায় নি। তারা জানায়, মরদেহ ভারতীয় পুলিশকে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি বারিকুলের মর্মে শনাক্তের প্রক্রিয়ার পর মঙ্গলবার  মরদেহ ফেরৎ দিল ভারত। তবে কিভাবে বারিকুল নিহত  হয়েছে বিষয়টি  নিশ্চিত হয় নি। তবে আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাঁকে আহত অবস্থায় আটক করা হয়। বিষয়টি চোরাচালান সংক্রান্ত কিনা সেটি তদন্ত করা হচ্ছে। বিএসএফ ১১৫ ব্যাটালিয়নের বাজিতপুর ক্যাম্পের আওতাধীন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জাননো হবে বলেও জানান অধিনায়ক মনির।
মরদেহ গ্রহণকারী শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান  আলী বলেন, মরদেহ ময়নাতদন্ত করা ছিল। তবে ময়নাতদন্ত রিপোর্ট দেয় নি ভারতীয় পুলিশ। এ  ঘটনায় ভারতের সংশ্লিস্ট থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। বারিকুল নিখোঁজের ব্যাপারে তাঁর পরিবার গত ১০ ফেব্রæযারী শিবগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করে বলেও জানান পুলিশ কর্মকর্তা হাসান।