খুলনা জেলা সাম্যবাদিদল (এম.এল) জরুরী সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-১৮ ১৫:৪৮:৪৩
image

খুলনা জেলা সাম্যবাদী দলের এক জরুরী সভা  শিরোমনি কে ডিএ আবাসিক এলাকায় অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি কমরেড এফএম ইকবাল হোসেন | সভাপতিত্ব করেন খুলনা জেলা সাম্যবাদী দলের সভাপতি কমরেড শ্রী নন্দনাল মজুমদার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সাম্যবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর গাউছ, সাংগঠনিক সার্বিক দিক নির্দেশনা মূলক বিশেষ আলোচনা করেন খুলনা জেলা সাম্যবাদী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ গাজী খোকন, বিশেষ বক্তব্য রাখেন জেলা দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পথ নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্ণবাসন সম্পাদক আলামিন বিশ্বাস, তথ্য নিয়ে আলোচনা করেন তথ্য সম্পাদক মোঃ মিজান শেখ, জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন কোষাধাক্ষ সম্পাদক রতন মন্ডল ,বন ও পরিবেশ সম্পাদক সেলিম কাজী, প্রচার সম্পাদক মোঃ সেলিম মিনা ,মহিলা সম্পাদিকা জোসনা রানী দাস, প্রস্তাবিত যশোর জেলা কমিটির আহ্বায়ক মোঃ নাবিয়ার শেখ, ও সদস্য সচিব মোঃ মফিজ শেখ, মংলা থানা প্রস্তাবিত আহ্বায়ক কমিটির পল সরকার প্রস্তাবিত ফুলতলা থানার আহ্বায়ক কমিটি মোঃ বিপ্লব শেখ, সদস্য সচিব মোঃ জাবেদ শেখ, মোঃ তহিদ শেখ মোঃ কামাল হোসেন, প্রস্তাবিত ডুমুরিয়া থানা আহ্বায়ক কমিটির  শ্রী তপন কুমার, মোঃ দিদার হোসেন জাহিদ হাসান প্রমুখ।