দেশব্যাপী মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে

  • হানিফ বাংলাদেশী
  • ২০২৫-০২-১৮ ১১:৫৬:৪৬
image

মানবিক সমাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে দেশব্যাপী মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি শুরু করছেন হানিফ বাংলাদেশী ও সমতা পার্টি, লক্ষ্য ৬৪ জেলা প্রদক্ষিণ করে জনগণকে সচেতন করা।  গত ৯ ফেবুয়ারি  শনিবার তেতুলিয়া উপজেলা থেকে কর্মসূচি শুরু করে ৫টি জেলা প্রদক্ষিণ করেছেন। এর মধ্যে ২জন সহযোদ্ধা অসুস্থ হয়ে যাওয়ায় কর্মসূচী কয়েক দিনের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার শুরু করার আগে জানিয়ে দেওয়া হবে।
কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, সবাই রাষ্ট্র পরিবর্তন করতে চায় কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করে না। রাষ্ট্র পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হয়, সমাজ পরিবর্তন করতে হয়, তারপর রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যায়। সমাজে মানুষের মধ্যে দিনদিন মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে। মানুষের উপর মানুষের শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। দিনদিন মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। ভিন্নমত ভিন্ন বিশ্বাস  হলেই একজন অন্যজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা করছে। সমাজ দিনদিন অমানবিক হয়ে উঠছে। স্বাধীন দেশে সব মত পথ ভিন্ন বিশ্বাসের বাকস্বাধীনতা থাকতে হবে কিন্তু দিনদিন ভিন্ন মতের স্বাধীনতা সংকুচিত হয়ে যাচ্ছে। মানুষকে মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার জন্য, দেশব্যাপী অরাজকতা নৌরাজ্য বন্ধ করার জন্য আম্মাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
হানিফ বাংলাদেশী এর আগেও ভোটাধিকার গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি সীমান্ত হত্যার বিরুদ্ধে ৬৪ জেলায় ৪ বার প্রদক্ষিণ করেছেন। ৪৯৫ উপজেলায় প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহীদের স্মারকলিপি দিয়েছেন। চলমান কর্মসূচিতেও প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন।