ফুসফুসের উষ্ণ নিঃশ্বাসের সুগভীর ভাবনায়
আগ্রাসী লক্ষ্যেকে ভেদ করে
ছুঁতে পারছিনা,
নিঃশব্দের বয়ে যাওয়া আমার
দুর্বার ব্যাথার স্রোত।
তাইতো রজস্রাবের মতো সে ক্ষরণ
বয়ে নিয়ে চলেছি সহজাত প্রবৃত্তিতে
সেই প্রাগঐতিহাসিক যুগ ধরে
অভিশপ্ত ফসিল হয়ে।
আহ্!
যদি তা ছুঁয়ে , ছুড়ে ফেলতে পারতাম,
তবে রইতো না মিহিদানার এ ব্যাথার কুন্ডলী।
জানি তা পারবো না,
আমি যে জ্ঞানপাপী,
বইতে হবে তাই , ঐ বিস্বাদ নিরবধি!