রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুলের ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-১৭ ২১:১০:৩৯
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুলের  ৩৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফ খুলনার কমান্ডেন্ট  নওরোজ হাসান তালুকদার। এ সময়  আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার  মিজানুর রহমান। আর আই  আবুল বাশার । স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আবু জাফর ,সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন । খেলা শেষে বিজয়ীদের মধ্যে  প্রধান অতিথি  পুরস্কার বিতরন করেন।