গিলাতলা দক্ষিনপাড়ায় তিন দিনব্যাপি মাহফিল সফল করতে জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-১৭ ২১:০৫:৫৭
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে গাফফারফুড মোড়ে ১৯ ,২০ ও ২১ ফেব্রæয়ারী ৩ দিনব্যাপি ৫১ তম বার্ষিক তাফসিরুল কোরআন ও ছিদ্দিকীয়া আমিনিয়া ঈছালে সওয়াব মাহফিলের উদ্বোধন ১৯ ফেব্রæয়ারী বুধবার আছরবাদ অনুষ্ঠিত হবে। অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই মাহফিলকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাহফিল বাস্তবায়ন কমিটি। এ লক্ষে গতকাল সোমবার আছরবাদ জরুরী সভায় করেন মাহফিল বাস্তবায়ন কমিটি।
তিন দিনব্যাপি ৫১তম বার্ষিক ঐতিহাসিক আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা রফিকুজ্জামান-শাহ। মাহফিলের সমাপণী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ ফেব্রæয়ারী বুধবার মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হ্যামকো গ্রুপ লিঃ বিসিক শিল্প নগরী শিরোমণি, খুলনার পরিচালক মোঃ কবির হোসেন তালুকদার, বিশেষ অতিথি থাকবেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। মাহফিলে আলোচনা পেশ করবেন ঠিকানা কালচারাল ফাউন্ডেশন, যশোর এর চেয়ারম্যান কবির বিন সামাদ, হযরত মাও ঃ খন্দকার মাহবুবুল হক ঢাকা, ফুলতলা বায়তুল মাকাম জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মুফতী গাজী আল-আমিন, বারাকপুর মিনাপাড়া জামে মসজিদ খতিব হযরত মাওঃ আজিজ হাসান পীর সাহেব, নওয়াপাড়া, যশোর। মাহফিলের দ্বিতীয় দিন ২৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি থাকবেন শিরোমণি ওয়েভ জুট মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সরদার আল মাসুদ। মাহফিলে আলোচনা করবেন বাংলাদেশ মজলিসুল মুফাসিরিন খুলনা বিভাগের সেক্রেটারী ও সদস্য, কেন্দ্রীয় কমিটি ঢাকার হযরত মাওঃ ইব্রাহিম খলিল মুজাহিদ, ঢাকা মিরপুর-২ মধ্য মনিপুর জামে মসজিদ খতিব হাফেজ হযরত মাওঃ মুফতী আবুল হাসান দোহারী, গিলাতলা শেখপাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ হযরত মাওঃ সালাউদ্দীন সালেহী (শাফি) এবং মাহফিলের তৃতীয় শুক্রবার প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন ফুলতলা আইয়ান জুট মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ফেরদৌস হোসেন ভূঁইয়া। মাহফিলে আলোচনা পেশ করবেন ভারতের বশিরহাটের পীর  সাহেব আলহাজ্ব হযরত মাওঃ শরফুল আমীন, মুক্তির জ্ঞান ফাউন্ডেশন, ঢাকার মহাপরিচালক আলহাজ্জ হযরত মাওলানা  মুফতী আব্দুস সামাদ আজাদ। গিলাতলা বাইতুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মুফতি আবুল বাশার জিহাদী, হযরত মাওঃ জাহিদুল ইসলাম বৈদ্যর, হযরত মাওঃ মনিরুল ইসলাম গাজীপুরী এবং রাজশাহী বাইতুন নাজাত জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী হযরত মাওঃ মুস্তাক আহমাদ।
এদিকে আছরবাদ মাহফিল স্থলে এক জরুরী  সভা গিলাতলা দঃ পাড়া বায়তুন  নুর জামে মসজিদ ও মাহফিল কমিটির  সভাপতি  মোঃ একলাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,মসজিদ ও মাহফিল কমিটির  সহ সভাপতি সাংবাদিক  সাইফুল্লাহ তারেক, মোঃ শাহাজামাল, শেখ আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, মোল্ল্যা লোকমান হোসেন, আজিজুল ইসলাম, মোঃ সাইফুল, সবুজ, ইমরান, মোঃ আনোয়ার হোসেন, আছাবুর রহমান, আমিরুল ইসলাম,  ইমন, ইয়াসিন, মোস্তাকিন, ইবাদুল, কামাল। এ সময় এলাকার ধর্মপ্রান মুসাল্লিবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।