আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাত্তমডাঙ্গায় বিএনপি নেতার জমি দখল করে প্রাচির নির্মাণের অভিযোগ,

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-১৬ ১৯:৫১:৫৪
image

 স্টাফ রির্পোটার ঃ খুলনার খানজাহান আলী থানাধিন মাত্তমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় এক প্রবীণ বিএনপি নেতার জমি দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় গিয়েও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগী পরিবার। বিএনপির ঐ নেতা রফিকুল ইসলাম শুকুরের স্ত্রী হোসনেয়ারা বেগম আদালতকে বিষয়টি অবহিত করে আবেদনের পরই আদালত জমিতে কোন ধরণের কাজ বা বাউন্ডারী ওয়াল নির্মাণকাজ বন্ধ রাখতে আদেশ দিয়েছেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দলবল নিয়ে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে বিবাদী মোঃ আবু ফয়সাল এমনটি অভিযোগ করেছে ভুক্তভোগী। ভুক্তভোগী পরিবার বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের বাধা দিতে গেলে জান ও মালের ক্ষতি সাধনের হুমকি প্রদান করারও অভিযোগ করেছে ভুক্তোভোগী পরিবার। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
ভুক্তভোগী হোসনেয়ারা বেগম ও তার পরিবার জানান, খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা মৌজার এস এ ৬৩৬ খতিয়ানের ৭৮ দাগের ০.৬৮ একর জমির স্থলে বি.আর.এস ৭৬৬ খতিয়ানে ৯৬ দাগ ০.৩৮ একর মধ্যে ০.০৫২৫ একর জমি । যাহা বি, আর. এস পৃথক ৩০১১ খতিয়ানের ৯৬ দাগের  ০.০৫২৫ একর জমি যাহার হোল্ডিং নং ২৮৮১ তফশীল বর্ণিত সম্পত্তি সুরঞ্জন পাল ও কমল পাল দ্বয়ের কাছ থেকে কবলা দলিলমূলে ২০১১ সালে জমিটি ক্রয় করে হোসনেয়ারা বেগম। ক্রয়কৃত জমিতে ভোগদখলের পর হঠাৎ করে ২২/৯/২০১১ সালে একটি বাটোয়ারা মামলা করে জনৈক মোঃ আবু ফয়সাল। পরবর্তিতে আবু ফয়সাল মামলাটি প্রত্যাহার করেও নেন বলে ভুক্তোভোগী পরিবার জানান। গত ২৯/১/২৫ সকাল ১০টায় মোঃ আবু ফয়সাল সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জমি থেকে হোসনেয়ারা বেগমকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করে। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় জমিটি দখলের করে জমিতে বাউন্ডারী ওয়াল দেওয়ার চেষ্টা করে। বিষয়টি অবহিত করে বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম শুকুরের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের আদালতে বিষয়টি নজরে এনে ফৌজাদারী কার্যবিধি ১৪৪/১৪৫ধারা জারী করেন এবং একই সাথে আগামী ৮/৪/২৫ তারিখ পরবর্তি তারিখ নির্ধারণ করেন। ভুক্তোভোগী পরিবার জানান বিবাদী আবু ফসাল আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি খানজাহান আলী থানায় অবহিত করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তিতে পুলিশ চলে গেলে পুনরায় স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে অভিযুক্ত মোঃ আবু ফয়সাল বলেন, আদালতের কোন নির্দেশ আমি হাতে পায়নি যেহেতু থানা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি এখন থেকে কাজ বন্ধ রাখবো।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করার কোন সুযোগ নেই।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো ঘটনাস্থল থেকে ১ জনকে জিজ্ঞাসাবের  থানায় নিয়ে আসা হয়েছে।