নারী ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইডেন

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৯ ২৩:৫১:১৫
image

শনিবার ইতালিকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইডেন।দুপুরে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে সুইডিশ নারীরা।
এই জয়ে গ্রুপ জি থেকে নারী বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। আর প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো ইতালি অপেক্ষায় আছে শেষ ম্যাচে জয়ের।
সুইডেন ম্যাচটি প্রথমার্ধেই নিজেদের করে নেয়। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় এবং বাকি ৪৫ মিনিটে আরো ২ গোল যোগ করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। জোড়া গোল করেছেন সুইডেনের আমানদা। বাকি ৩ গোল ফ্রিদোলিনা, এমা স্টিনা ও রেবেকা মারিয়ার।
জি গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সুইডেন। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুই ইতালি। একটি করে পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনা।